ককসিডিওসিস বা রক্ত আমাশায়:
ইহা অল্প বয়স্ক গবাদি পশুর প্রোটোজোয়া জনিক একটি রোগ
লক্ষণঃ
দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা হয়। পায়খানা রক্ত ও মিউকাস (আম) মেশানো থাকে। পায়খানার সময় ঘনঘন কোঁথ দেয়।
করণীয়ঃ
বাসস্থান, খাবার ও পানির পাত্র নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আক্রান্ত পশুর দ্রুত উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা নিতে হবে।
চিকিৎসাঃ
সালফানামাইড জাতীয় ঔষধ দ্বারা চিকিৎসা করা যেতে পারে ।
ব্যেবেসিওসিস বা রক্ত প্রস্রাব
আঁটালীর মাধ্যমে ব্যবেসিয়া নামক এক প্রকার ব্লাড প্রটোজোয়া সংক্রমিত হয়ে এই রোগের সৃষ্টি হয়। দেশের সর্বত্র এ রোগ হয়, তবে পাহাড়ী এলাকায এই রোগ বেশী হতে দেখা যায়।
লক্ষণঃ
অতি উচ্চ তাপমাত্রা (১০৮ ডিগ্রী ফাঃ)। রক্তের লোহিত কণিকা ভেঙ্গে হিমোগ্লোবিন প্রস্রাবের সঙ্গে বের হয়ে আসে। প্রস্রাবের রং কালচে লাল হয়।
করণীয়ঃ
পশুকে নিযমিত কীটনাশক সেপ্র করে আঁটালীমুক্ত রাখতে হবে। পশুর বাসস্তান নিয়মিত পরিস্কার রাখতে হবে। অভিজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করতে হবে। জরুরী ভিত্তিতে সামান্য বরিক পাউডার ফিটকিরি মিশ্রিত পানি গুলে খাওয়ালে রোগের কিছুটা উপশম হয়।
চিকিৎসাঃ
বেরিলিন জাতীয় ঔষধ দ্বারা চিকিৎসা করা যেতে পারে।
কৃমি (পরজীবি):
সকল প্রকার গবাদি পশুই অন্তঃ ও বহিঃ পরজীবি দ্বারা আক্রান্ত হয়ে থাকে। অন্তঃ পরজীবিকে ৩ ভাগে ভাগ করা হয়-
ক) পাতা কৃমি।
খ) ফিতা কৃমি।
গ) গোল কৃমি।
বহিঃ পরজীবির মধ্যে উকুঁন, আঁটালী ও মাইট উল্লেখযোগ্য। আইভারমেকটিন ঔষধ দ্বারা চিকিৎসা করা যেতে পারে ।
লক্ষণঃ
পশুর খাদ্য পুষ্টিতে ভাগ বসায় ও পশুর রক্ত শোষণ করে। পশু দিনদিন শুকিয়ে দূর্বল ও হাড্ডিসার হয়ে পড়ে। রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। পাতলা পায়খানা করে। শরীরের লোম বা পশম উসকো খুসকো থাকে। অনেক ক্ষেত্রেই বাছুরের মৃত্যু ঘটে। বয়স্ক পশুর উৎপাদন কমে যায়।
করণীয়ঃ
পশুকে বছরে ৩-৪ বার নিয়মিত কৃমিনাশক ঔষধ খাওয়াতে হবে গবাদি পশুর বাসস্থান পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বহিঃ পরজীরি ক্ষেত্রে নিয়মিত পরজীবি নাশক ঔষধ সেপ্র করতে হবে।
চিকিৎসাঃ
ক) পাতা কৃমি। ট্রাইকেলা বেনডাজল / অক্সিবেনডাজল ইত্যাদি ঔষধ দ্বারা চিকিৎসা করা যেতে পারে।
খ) ফিতা কৃমি। চিকিৎসা: নিকলোসামাইড জাতীয় ঔষধ দ্বারা চিকিৎসা করা যেতে পারে ।
গ) গোল কৃমি। চিকিৎসা: অলবেনডাজল /ফেনবেনডাজল /মে বেনডাজল /লিভামেসল /পাইপেরাজিন / আইভারমেকটিন ইত্যাদি ঔষধ দ্বারা চিকিৎসা করা যেতে পারে ।
বহিঃ পরজীবির মধ্যে উকুঁন, আঁটালী ও মাইট উল্লেখ যোগ্য। আইভারমেকটিন ঔষধ দ্বারা চিকিৎসা করা যেতে পারে ।
No comments:
Post a Comment